লোহাগাড়ায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার আধুনগর ইউনিয়নের মরা ডলুকূল এলাকার জালাল উদ্দিনের ছেলে হাফেজ আহমদ (৪০) ও একই ইউনিয়নের উত্তর হরিণা চৌধুরী পাড়ার মৃত জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে আবুল কাশেম প্রকাশ কালু (৪৫)।
পুলিশ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদরের পুরাতন থানা গেট এলাকা থেকে হাফেজ আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ১১০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়। অপরদিকে গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আবুল কাশেম প্রকাশ কালু (৪৫) নামে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার হাফেজ আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আবুল কাশেম প্রকাশ কালু নামে অপর এক আসামিকে মাদক মামলায় পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার (গতকাল) আদালতে সোপর্দ করা হয়েছে।












