লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত বুধবার সন্ধ্যায় সিএলএফ ভবনের প্রকৃতি হলরুমে সম্পন্ন হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন সুমন ভট্টাচার্য। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সেবাবর্ষের নতুন দায়িত্বপ্রাপ্ত ক্লাব সভাপতি লায়ন আহমেদ আহসান সাঈফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুস্থ মানবতার সেবা করতে হলে নিজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। তিনি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি সম্পন্ন মানুষদের লায়ন সদস্য করার অনুরোধ জানান, যাতে সমাজ উপকৃত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলাম, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন আহমেদ, লিও ইয়ূথ এঙচেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোছাইন মজুমদার লিটন, আরসি লায়ন হুমায়ুন কবির, জোন চেয়ারপার্সন (ক্লাব) লায়ন ফখরুল আলম, ক্লাব ট্রেজারার লায়ন চৌধুরী তানহা নাজনীন, ক্লাব সদস্য লায়ন শ্যামল কান্তি দে, নতুন অভিষিক্ত ক্লাব সদস্য লায়ন সুজন বড়ুয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন জোন চেয়ারপার্সন লায়ন ফরিদ আহমেদ মজুমদার। আনুগত্যের শপথ পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন পীযুষ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন ক্লাব কো–অর্ডিনেটর ও আরসি হেডকোয়ার্টার এডমিন লায়ন আব্দুল্লাহ আল হোছাইন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মাহফিলের প্রধান আলোচক ও হযরত শাহ আমানত (রহ.) দরবারের মোতাওয়াল্লী ও সাজ্জাদানশীন হযরত এনায়েত উল্লাহ খান মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













