লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের নতুন সেবাবর্ষের কার্যক্রম শুরু

নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে প্যারালাইজড রোগী পেলেন ৫০ হাজার টাকা অনুদান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:২৭ পূর্বাহ্ণ

নেতৃত্ব পরিবর্তিত হলেও মানবসেবার অঙ্গীকার অপরিবর্তিতএই প্রত্যয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের লায়ন সেবাবর্ষ ২০২৬২৭ এর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার নগরীর চিটাগাং ক্লাব লিমিটেডের পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফেলোশিপ, দায়িত্ব হস্তান্তর, নিয়মিত সভা ও নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সেবাবর্ষের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রয়াত লায়ন সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়ামোনাজাত করা হয়। পরে বিদায়ী সভাপতি লায়ন কাঞ্চন মল্লিক নবনির্বাচিত সভাপতি লায়ন আকলিমা আকতারের কাছে ফ্ল্যাগ ও গ্যাংবেল হস্তান্তরের মাধ্যমে ক্লাবের নেতৃত্ব ও দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫বি৪এর জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন প্রধান অতিথি এবং ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা গভর্নর নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এ সময় লায়ন্স জেলার পিডিজি লায়ন আবদুল কাইয়ুম চৌধুরী, পিডিজি লায়ন সিরাজুল হক আনছারী, পিডিজি লায়ন নাছিরউদ্দিন চৌধুরী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার উইথ ক্লাবস লায়ন এম ফজলে করিম লিটন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন বিজয় শেখর দাস, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন মাহমুদা করিম, লায়ন আসিফ গনি এবং ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন সেবাবর্ষ ২০২৬২৭এ লায়ন আকলিমা আকতার সভাপতি, লায়ন মোহাম্মদ মুছা সহসভাপতি, লায়ন রফিকুল হাসান মানিক ক্লাব সেক্রেটারি এবং লায়ন খালেদ রাশেদ ক্লাব ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে জেলার নেতৃবৃন্দ, অ্যাডভাইজর, রিজিয়ন চেয়ার ও জোনের দায়িত্বশীল ব্যক্তি এবং ক্লাবের সাবেক সভাপতিরা বক্তব্য দেন। তারা বিদায়ী কমিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে নবনির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব মানবসেবা ও মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন কমিটির সাফল্য, ক্লাবের অগ্রগতি এবং মানবকল্যাণে সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করা হয়। এ সময় সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে একজন প্যারালাইজড রোগীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল উদ্বোধন
পরবর্তী নিবন্ধ৫ উইকেট দরকার হাসান ও এবাদতের