লন্ডনে চবির এক্স-স্টুডেন্টস এসোসিয়েশনের সভা

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্সস্টুডেন্টস এসোসিয়েশন ইউকে’র ৩০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। গত ১০ মে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে সংগঠনের সভাপতি এ কে এম ইয়াহইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম আবু নছর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নুরুল ইসলাম, ত্রিপিটক পাঠ করেন আনন্দ বড়ুয়া। সংগঠনের সাধারণ সম্পাদক আবু নছর তালুকদার তার বক্তব্যে প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সঙ্গে যুক্ত সকল পথিকৃৎ, শুভানুধ্যায়ী ও সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে কেক কেটে ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। এতে উপস্তিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ আহমেদ, ট্রেজারার মাসুক আহমদ, চৌধুরী জিন্নাত আলী, ইউসুফ রেজা, আফতাব উদ্দিন, কালচার সেক্রেটারি শিরিন তাজ মীরা, শহিদুল ইসলাম সাগর, ইউসুফ রেজা, সুমন দাস প্রমুখ। পরে শায়েক আহমেদ সওদাগরের পরিবেশিত হাস্যরসাত্মক কৌতুক এবং শিরিন তাজ মীরা, ওয়াহিদ জামান উপল ও জিল্লুর রহমানের সঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধওমানে নিহত চার সহোদরের পরিবারের পাশে ডা. এটিএম রেজাউল করিম