রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় ‘অন্যায্য’ বলল মিয়ানমার

| শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে মর্মে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির জান্তা সরকার। মিয়ানমার নাও এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোয় গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জান্তা সরকার এই রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এটি ‘সর্বসম্মত ছিল না’ বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলনে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেছেন, আইসিজের এই রায় পর্যালোচনা বা ভালোভাবে বোঝার জন্য সরকারের সময়ের প্রয়োজন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, ১৫ জন বিচারকের সবাই এই রায়ের সাথে একমত হননি। ৯ জন এই সিদ্ধান্তের পক্ষে সম্মতি দিয়েছেন, আর ৬ জন দ্বিমত পোষণ করেছেন। সুতরাং, এটি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নয়। আমি বলব এটি অন্যায্য। রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোয়ে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান দৃষ্টিভঙ্গির প্রসঙ্গও টেনে আনেন।

একইসঙ্গে এই মামলায় পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার যুক্ত হওয়ার বিষয়েও তীব্র সমালোচনা করেন তিনি। সোয়ে বলেন, আফ্রিকার ওই দেশটির সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্কই ছিল না।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
পরবর্তী নিবন্ধআইসিজের রায়কে সমর্থন দিলো মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার