রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির সভা

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬২৭ রোটারি বর্ষের প্রথম সভা গত ১১ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইপিপি খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান প্রেসিডেন্টকে দায়িত্ব হস্তান্তর করেন। প্রেসিডেন্ট পলাশ বড়ুয়া ও সেক্রেটারি পিপি জাহেদুল ইসলামের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি মুহাম্মদ সাজেদুল হক। এতে অতিথি ছিলেন ক্লাবের দায়িত্বশীল ডি৬৫ জোন৫ এর অ্যাসিসট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাডমিন কেজেবি রোকসানা ফারুক।

বক্তব্য রাখেন অ্যাসিসট্যান্ট কোঅর্ডিনেটর এডমিন কাজী হাসানুজ্জামান সান্টু, পিপিএইচ এম ফেরদৌস, চার্টার সেক্রেটারি পিপিএস এম আবু সুফিয়ান, পিপি ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, ক্লাব সদস্য কুমার সুইচিং প্ররু, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ও অ্যাডভোকেট শমসের তাবরীজ।

উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পিপি নাজমুল হাসান, প্রেসিডেন্ট বাপ্পি শাহনেওয়াজ, সেক্রেটারি খোরশেদ আলম, অতিথি সুমন বড়ুয়া বাপ্পি, ফার্স্ট লেডি অনুশ্রী বড়ুয়া চৌধুরী, জোবাইদা বেগম, মোছাম্মদ জামিলা আক্তার, সাবরিনা আজম, রাখি দাশ, সাফিউল আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাহারঘোনা ও কাথরিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং পারিজাতের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান