রোটারি ক্লাব অফ এংকর সিটি চিটাগাং এর নিয়মিত সভা গত ২৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ক্লাবস্থ গেস্ট হাউসে ক্লাব সভাপতি রোটারিয়ান মেহেদী হাসান আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাব সচিবের দায়িত্ব পালন করেন রোটারিয়ান মোহাম্মদ আশিকুর রহমান আখন্দ। আলোচনায় অংশ নেন রোটারিয়ান এমদাদুল আজিজ, রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান আাতাউর রহমান বাপ্পি, রোটারিয়ান গিয়াস,রোটারিয়ান আশরাফুল আলম, রোটারিয়ান মতিন ইবনে রহমান, রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু। বক্তব্য রাখেন রোটারিয়ান শাহাদাৎ হোসেন,রোটারিয়ান নুসরাত জাহান, রোটারিয়ান সুবর্না দে, রোটারিয়ান পংকজ বিশ্বাস, রোটারিয়ান মৌসুমি ভট্টাচার্য, রোটারিয়ান এহসান মাহমুদ আলম, কাইয়ুমুল আমিন, মাসুদুর রহমান,রোটারিয়ান আব্দুর রহমান জুয়েল, রোটারিয়ান শিবলী, রোটারিয়ান খাইরুল আমিন। এছাড়া সদ্য যোগদানকৃত রোটারিয়ান মোহাম্মদ জাহিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ইব্রাহীম হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












