রাঙ্গুনিয়ার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘আল–হেরা বালিকা মাদ্রাসা’র উদ্যোগে হিফজুল কুরআন সমাপনী অনুষ্ঠান ও অভিভাবক–অভিভাবিকা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “আলো ছড়াবে কুরআনের হাফিজারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১১ নভেম্বর) দুপুরে আল–হেরা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষা পরিচালক মাওলানা মুফতি মুহিব্বুল্লাহর পরিচালনায় এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দ্বীন মোহাম্মদ, আল–আরাফাহ ইসলামী ব্যাংক চন্দ্রঘোনা শাখার ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস তালুকদার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা নুরুল কবির ও মাওলানা নাজমুল হক চৌধুরী, মাওলানা নুরুল আজিম, মাওলানা মুফতি ইমরান, মাওলানা মঈনুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা দিদার এলাহি, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শাহাদাত হোসাইন এবং হাফেজ বেলাল উদ্দিন, অভিভাবক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা নুরুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইউনুস ও মাওলানা আজিজুল হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত, নাত, গজল, বাংলা–ইংরেজি বক্তব্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
বক্তারা উক্ত সুনামধন্য দ্বীনি প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন এবং হাফিজা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।









