ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ার রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় রোয়াজারহাটেও দিনব্যাপী এই অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
অভিযানের শুরুতে অভিন্ন রঙের টি–শার্ট পরিধান করে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি রোয়াজারহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা ও পলিথিন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুস শুক্কুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখতে হবে এবং সাধারণ মানুষদের নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক একতিয়ার হোসেন, ব্যবসায়ী নেতা মো. কামাল উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ–সভাপতি মো. ইউসুফ ও মো. মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ রবিন ও জাহাঙ্গীর আলম লাহেড়ী, অর্থ সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, ধর্ম সম্পাদক নাছির উদ্দিন সওদাগর, প্রচার সম্পাদক জালাল উদ্দিন জনি, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক গাজী মোহাম্মদ নয়ন, দপ্তর সম্পাদক নাহিদ আল মামুন খান, এবং সদস্য এনামুল ইসলাম, কপিল উদ্দিন ও রেজাউল করিমসহ রোয়াজারহাট বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।











