রাঙামাটির প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ইশরাত ফারজানা। তিনিই হতে যাচ্ছেন রাঙামাটির প্রথম নারী জেলা প্রশাসক। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন–২ শাখার উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জেলায় যোগদান করেন ইশরাত ফারহানা। ২৭ নভেম্বর জারি করা আদেশে ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পালনের আড়াই মাসের মধ্যেই রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে বদলি হলেন ফারজানা।

পূর্ববর্তী নিবন্ধআজ আল্লামা জালাল উদ্দিন আল-কাদেরি (রাহ.) স্মরণে মাহফিল
পরবর্তী নিবন্ধগণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইউএসটিসিতে সভা