রাখাল দাশগুপ্ত

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া নিবাসী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রাখাল দাশগুপ্ত গতকাল রোববার সকাল ১০টায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

তিনি চট্টগ্রামের রাসবিহারী ধামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধকানে ‘স্বর্ণপাম’ জিতল ফিওড
পরবর্তী নিবন্ধক্রীড়া সংগঠক আবাহনীর সেলিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ