জাতীয় মানের খেলোয়ার সৃষ্টির লক্ষ্য নিয়ে রাউজানের হলদিয়া ইউনিয়নের তরুনদের নিয়ে আমির হাট বিদ্যোৎসাহী স্পোর্টিং ক্লাব নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। গত মঙ্গলবার হযরত ইয়াছিন শাহ উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় ক্রীড়ামোদি ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় ক্রীড়া সংগঠনটি আত্মপ্রকাশের ঘোষনা দেয়। সভায় সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক মুহাম্মদ ফারুক। ক্রীড়াবিদ মুহাম্মদ ওসমান গণীর সঞ্চলনায় বক্তব্য রাখেন সামাজিক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তৈয়ামুর চৌধুরী, মহিউদ্দিন জীবন, নেজাম উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুর হামিদ,এমরান হোসেন। আলোচনা সভা শেষে মহিউদ্দিন জীবনকে নতুন ক্লাবের আহ্বায়ক ও মুহাম্মদ ওসমান গণীকে সদস্য সচিব করে পরিচালনা কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন মাসুদ আলম, মোহাম্মদ আনিস, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ অপু, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ ফয়সাল, এমরান হোসেন, মনির আহমদ,সোহরাব হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।












