বিনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশনায় ও রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন মাসুমের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ৪নং ওয়ার্ডে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেন নেতৃবৃন্দ। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল। সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন মাসুম। অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদদীন মিটু, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুবায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজু। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা, ত্রিফল, হেলাল, আজগর, সাদ্দাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











