রাউজান ক্লাবের সেমিনার

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর টাওয়ার ইন্‌ ইন্টারন্যাশনাল মিলনায়তনে রাউজান ক্লাবের সেমিনার গত ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়। ‘সাহাবীদের মর্যাদা’ শীর্ষক সেমিনারে মূখ্য আলোচক ছিলেন আইআইইউসির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আযহারী। প্রধান অতিথি ছিলেন আইআইইউসির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (অব.) কাজী মোহাম্মদ শফিউল আলম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান, প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, প্রফেসর ড. এ কে এম শাহেদ, মো. সফিউল আলম। সভাপতিত্ব করেন ড. শফিকুল ইসলাম চৌধুরী। পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করেন কোর্ট হিল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ তাওহীদুল ইসলাম, হাফেজ মিনহাজ হোসাইন, হাফেজ মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকাশ নীলা উৎসবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধযথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উৎসব উদযাপিত হবে