রাউজান ক্লাবের ধারাবাহিক মাসিক সেমিনার গত বৃহস্পতিবার নগরীর টাওয়ার ইন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের সেমিনারের বিষয় ছিল ‘মুমিনের ত্যাগ ও কুরবানী : একটি নিবিড় বিশ্লেষণ’। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ড. শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের কোরআনিক সায়েন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী।
এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ শফিউল আলম, ড. মুফতি এম এম জুবায়ের হাসানী, আবদুর রহমান চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ, আবু বকর চৌধুরী, এডভোকেট ড. মোহাম্মদ আলী চৌধুরী, কাজী গোলাপ রহমান, আলী মাহাবুব মোহাম্মদ হোসেন, মুহাম্মদ মহসিন চৌধুরী, শহিদুল ইসলাম, এস এম এম এয়াকুব, শেখ মুহাম্মদ ওমর, ফরিদউদ্দিন আহামদ, মেসবাহউদ্দিন আহামদ, কপিলউদ্দিন আহমেদ, জিয়াউদ্দিন আহমদ, খায়ের উদ্দিন সোহেল, মো. রিয়াজুল হাসান, রফিকুল ইসলাম ইসলামাবাদী, সৈয়দ অহীদুল আকবর শাহীন প্রমুখ। সেমিনারে ক্লাবের আজীবন সদস্য সায়ফুদ্দিন আহমদ ও সমাজসেবক দৌলত আহমদ স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মূখ্য আলোচক ড. মাহমুদুল হাসান বলেন, যুগে যুগে নবী রাসূলগণ ইক্বামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান মাল আল্লাহর পথে বিসর্জন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহর রাসূল (সাঃ) এর সাহাবীগণ ইসলামের ঝান্ডা ধরে রাখতে অনেক ত্যাগ, কুরবানী দিয়েছেন। এ যুগেও ইসলামী আন্দোলনের কর্মীরা দ্বীন প্রতিষ্ঠার পথে অনেক ঘাত প্রতিঘাত ও বিপদ মুসিবত, এমনকি ফাঁসির দড়ি পর্যন্ত হাসিমুখে বরণ করে নিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











