রাউজান ও আগুয়ান ক্লাবের বিনামূল্যে চিকিৎসাসেবা

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার অধীন রাউজান ক্লাবের উদ্যোগে এবং আগুয়ান ক্লাবের ব্যবস্থাপনায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফতেনগর নোয়াজিষপুর অদুুদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পে প্রায় ১ হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অর্ধশতাধিক বাচ্চাদের বিনামূল্যে খৎনা করানো হয়। দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ইসিজি পরীক্ষা, শ্রবণশক্তি নির্ণয়, ডায়াবেটিস চেকআপ সহ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইমাম হাশেমীর চারদিনব্যাপী ওরশ ৩০ মে শুরু
পরবর্তী নিবন্ধকানে ‘স্বর্ণপাম’ জিতল ফিওড