রাউজানে যুবককে পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

রাউজানে মো. রিমন (২৮) নামে এক যুবককে পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যায় নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ রিমনের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আহত রিমন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গুহ রক্ষিত পাড়ার ছালে আহমেদ মেম্বারের বাড়ির শাহ আলমের ছেলে। স্থানীয় সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রিমনকে মেরে রক্তাক্ত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও কী কারণে কারা তাকে মারধর করেছে তার সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ কিংবা স্থানীয় লোকজন। আহত রিমনকে হাসপাতালে নিয়ে যাওয়ায় পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রিমন নামে এক যুবককে পিটিয়ে আহত করার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছ পুলিশ। তবে কী কারণে ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আহত রিমন আগে ইটবালুর ব্যবসা করলেও বর্তমানে নোয়াপাড়ায় শেরওয়ানির ব্যবসা করেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নির্মাণাধীন গেটের ঢালাই ধসে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্মাণের চার দশক পর প্রশস্ত হলো খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক