রাউজান পৌরসভার নয় নম্বার ওয়ার্ডে মাস্টার দা সূর্য সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল আসক্তিমুক্ত রাখতে হবে। এ বিষয়ে অভিভাবকদের সচেতনতা দরকার।
গতকাল বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক জিশা চাকমা। মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন নবী, বিশেষ অথিতি ছিলেন ইব্রহিম কোম্পানী, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, শাহাজান শাকিল, জসিম উদ্দিন, আবু বক্কর চৌধুরী, এজে জুয়েল খান, দিদারুল আলম তালুদার, শাহা আলম চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, এস এম শফি, বাচা কোম্পানী, রফিকুল ইঞ্জিনিয়ার সোহেল খান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইব্রাহীম কোম্পানীসহ কমিটির সদস্যদের সংবর্ধিত করা হয়।












