রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়াপাড়া অপরাজিতা সেবাশ্রম মাঠে বিজয়া সম্মিলনী ও বিসর্জন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাউজান পৌরসভার পূজা উদযাপন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা। পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সজীব দের সভাপতিত্বে ও রাউজান উপজেলা পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিটুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা এস.এম রেজাউল রহিম আজম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল, পৌরসভা স্বেচ্ছাসেবী দলের আহবায়ক শাহাদাত মির্জা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে অপরাজিতা সেবাশ্রম সংলগ্ন পুকুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দেন পূজার্থীরা। এদিকে উপজেলার দক্ষিণ রাউজানে গঙ্গা মন্দির প্রাঙ্গণে বিজয়া দশমীতে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন মহাজনসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।











