কাতারে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেনকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। বাংলাদেশ ‘এ’ দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসির, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।












