রবীন্দ্রনাথ

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ নতুন প্রভাত

সৃষ্টির অতুল ধারা,

আপন বেগে আপন বেগে

নদী পাগলপারা।

শ্রাবণ ধারায় নেমে আসা

বৃষ্টি টাপুর টুপ,

রবীন্দ্রনাথ স্রোতের প্রপাত

দৃশ্য অপরূপ।

রবীন্দ্রনাথ সুদৃঢ় হাত

সৃজন ফুলের ঘ্রাণ,

ছড়িয়ে দিয়ে জেগে ওঠা

বিশ্বালোর প্রাণ।

নন্দিত ছন্দিত আপন

গান কবিতার কলি,

রবীন্দ্রনাথ দিবস ও রাত

সুরের গীতাঞ্জলি।

পূর্ববর্তী নিবন্ধবর্ষা দিনের গান
পরবর্তী নিবন্ধযে পাখি বাঁচে অর্ধশতক