যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়েছে ঈদের সিনেমা ‘দম’ এর। সাতটি প্রেক্ষাগৃহ থেকে সংখ্যা বেড়ে এখন ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। একই সঙ্গে শুক্রবার থেকে কানাডার আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দম’। দেশ দুইটিতে সিনেমাটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। খবর বিডিনিউজের।
প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ এক বিজ্ঞপ্তিতে বলেন, সিনেমা হলের সংখ্যা অবিশ্বাস্য রকমের বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ দর্শক চাহিদা। সিনেমাটি দেখতে দর্শকদের অপেক্ষা ও আকাঙ্ক্ষা চোখে পড়ার মত। ‘দম’ এর মুক্তি ঘিরে এখন কানাডায় আছেন সিনেমার নির্মাতা রেদওয়ান রনি। দর্শকের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছি। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী, তাদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী। অভিনয় করেছেন জাহিদ হাসান, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।














