যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সিইউএফএলে সার উৎপাদন শুরু

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

গ্যাস সংকটের পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় সিইউএফএলে সার উৎপাদন শুরু হয়।

জানা গেছে, টানা ৬ মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে গত ৯ সেপ্টেম্বর থেকে কারখানায় অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়েছিল। এরপর গত ১৫ সেপ্টেম্বর যথা নিয়মে ইউরিয়া প্লান্ট চালু করা হলে হঠাৎ আরসি পাম্পের সিলে লিগেজ ধরা পড়ে। এতে করে সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে টানা ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় রাষ্ট্রায়ত্ত্ব এ কারখানার এক হাজার শ্রমিক কর্মচারীর জীবন জীবিকা হুমকির মুখে পড়েছিল।

সিইউএফএলের কর্মকর্তা একিউএম সেলিম রেজা চৌধুরী বলেন, দ্বিতীয় দফায় চেষ্টার পর কারখানা চালু করা সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ! আল্লাহর কাছে অনেক শুকরিয়া।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আমাদের সকলের প্রাণপণ চেষ্টায় মঙ্গলবার দুপুর তিনটায় ইউরিয়া প্লান্ট চালু হয়েছে। উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার তাগিদ ডিসির
পরবর্তী নিবন্ধমাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক উৎস সংরক্ষণ জরুরি