শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরীর উদ্যোগে তাঁর নামে প্রতিষ্ঠিত মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর সকালে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আলতাফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, “শিক্ষা একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান হাতিয়ার। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আমি চাই, শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর কবির আহমেদ, প্রফেসর মোস্তাক, প্রফেসর মলি মাসুমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।










