চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামী থেকে শামসুজ্জামান হেলালীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও সোমবার রাতে দলের নেতাদের বৈঠকে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। খবর বিডিনিউজের।
জামায়াতে ইসলামীর মহানগর শাখার মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বিডিনিউজকে বলেন, ‘সভায় সর্বসম্মতিক্রমে মেয়র প্রার্থী হিসেবে শামসুজ্জামান হেলালীকে নির্ধারণ করা হয়েছে।’
জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান হেলালীর নাম ঘোষণা করেন।













