মৃণাল কান্তি মুহুরী

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরীর পিতা মৃণাল কান্তি মুহুরী (৭৫) গত ২২ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার নবীন সাধুর বাড়ি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ–সভাপতি, নিবাস দাশ সাগর, বিপুল দত্ত, বিজয় বৈষ্ণব, অলক মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, হাটহাজারী উপজেলা পূজা পরিষদের সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, রাউজান উপজেলা সভাপতি অরুণ পালিত বাসু, সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, যুব ঐক্য পরিষদ উত্তর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনি কান্তি দে, বাগীশিপ, বাংলাদেশ মানবাধিকার ফোরাম, বাংলাদেশ এস্ট্রলজাস সোসাইটি নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রবাসীর বসতঘরে চুরি
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর মমতাজ খানের ইন্তেকাল