১৬, ১৭, ১৮নং ওয়ার্ডে সাবেক সংরক্ষিত কাউন্সিলর মমতাজ খান (৭০) নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি–নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ জুমা মরহুমার জানাজা চকবাজার কাপাসগোলা জামতলা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
২য় জানাজা আগামীকাল রবিবার বাদ জোহর মেহেদীবাগ সিডিএ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, ডা. আফসারুল আমিন স্মৃতি সংসদের সভাপতি ডা. আরিফুল আমিন, সাধারণ সম্পাদক আসিফ খান, দপ্তর সম্পাদক শেখ মহিউদ্দিন বাবু গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার ও পরিজনের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।








