বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ১০ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মোজাহের–মরজার স্মৃতি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। পরে বাঁশখালীর চাম্বল সিকদার দোকান সংলগ্ন সুলতান কমিউনিটি সেন্টারে মরহুমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মিলাদ মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও বাঁশখালী–১৬ সংসদীয় আসনের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মরহুম মোজাহেরুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












