আজ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মুক্তিযুদ্ধের প্রজন্ম–বৃহত্তর চট্টগ্রাম শাখার সম্মেলন–২০২৩ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ড. অনুপম সেন, প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক ডা. সেলিনা আখতার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, উদ্বোধক থাকবেন সেক্টরস কমান্ডারস ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের প্রজন্ম–বৃহত্তর চট্টগ্রামের সভাপতি নুরে আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।













