মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ভবনের ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিষুমিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার জামশেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে নুর আলম কখনো রাজমিস্ত্রি, কখনো ডেকোরেশনের হেলপার, আবার কখনো কারখানায় শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে বিষুমিয়ারহাট এলাকায় একটি ভবনের ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে নুর আলমকে মৃত ঘোষণা করেন। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুরাঙ্গন সঙ্গীতালয়ের ওস্তাদ নীরদ বরণ স্মরণ অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধমহান নবী দিবস আজ