সুরাঙ্গন সঙ্গীতালয়ের ওস্তাদ নীরদ বরণ স্মরণ অনুষ্ঠান আজ

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরাঙ্গন সঙ্গীতালয়ের উদ্যোগে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণ অনুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে আজ শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি থাকবেন সরকারি কমার্স কলেজ বাংলা বিভাগের অধ্যাপক আবু সাঈদ, কবি আশীষ সেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সংস্কৃতিজন সজল চৌধুরী ও কবি মনিরুল মনির। সঞ্চালক থাকবেন কথাসাহিত্যিক বিচিত্রা সেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সুরাঙ্গন সঙ্গীতালয়ের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী ও পরিচালক পূরবী চক্রবর্তী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হিলফুল ফুযুল শান্তি সংঘের মওলা আলী (রাঃ) বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু