মীরসরাইয়ে চার ট্রাক ইউরিয়াসহ আটক ৩

মিয়ানমারে পাচারের চেষ্টা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের ইছাখালী উপকূল এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে ৪টি ট্রাকভর্তি ইউরিয়া সারসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মীরসরাই স্টেশন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় গতকাল ভোরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে স্থানাস্তরকালে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা (৪৮ হাজার কেজি) ইউরিয়া সার, পাচার কাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও ১টি ফিশিং বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক, বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ওয়াসার পাইপ ফেটে ঝরছে পানি