হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকারহাট উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ফয়সাল হত্যাকন্ডের প্রতিবাদে এক মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। গত ১ মে সরকারহাট এলাকায় ফয়সাল হত্যাকান্ডের দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এলাকাবাসী হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন নিহতের মা পারভীন আক্তার, পাভেল হাসান, আবুল কাশেম জুনু, আনোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











