মিউজিক ভিডিওতে মৌ

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

দীর্ঘ সময় পর মিউজিক ভিডিওতে ফিরছেন দেশের নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘পেনসিল হিল’ শিরোনামের গান ভিডিওতে দেখা যাবে তাকে, যেটি পরিচালনা করেছেন শোয়েব আহমেদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী আসিফ আলতাফ। একই সঙ্গে তিনি গানটির কথা লিখেছেন এবং সুরও করেছেন। মিউজিক ভিডিওতে মৌয়ের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে গায়ককেও।

নতুন কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মৌ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে’ গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম।

পূর্ববর্তী নিবন্ধভারতের কাছে হার,সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
পরবর্তী নিবন্ধবর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্র-নজরুল সুকান্ত জয়ন্তী উদযাপন