ইস্পাহানি মাস্টার্স টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম ম্যাচে রিলায়েন্স স্পোর্টস ৩ উইকেটে চট্টগ্রাম লিজেন্ডসকে হারিয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম লিজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে রিলায়েন্স স্পোর্টস ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। রিলায়েন্স স্পোর্টসের বেলাল হোসেন ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র আম্পায়ার ওমর ফারুক।











