মাসিক আন্দরকিল্লার হেমন্তের কবিতা সন্ধ্যা

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

সমাজ, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক মাসিক আন্দরকিল্লা ‘হেমন্তের কবিতা সন্ধ্যা’ গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। কবিতা, গান ও কথামালায় ফিরে এলো প্রকৃতি, ঋতুবৈচিত্র্য এবং বাংলার চিরায়ত জীবনবোধ।

কবি খুরশিদ আনোয়ারের সভাপতিত্বে এবং আন্দরকিল্লার সম্পাদক কবি মুহম্মদ নুরুল আবসারের সঞ্চালনায় শুরুতে সম্প্রতি প্রয়াত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু এবং কলকাতার ‘ঋতবাক’ পত্রিকার সম্পাদক কবি পল্লব বরণ পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিভিন্ন আয়োজনে অংশ নেন কবি ও সাংবাদিক প্রদীপ খাস্তগীর, কবি ইউসুফ মুহম্মদ, কবি রিজোয়ান মাহমুদ, কবি এজাজ ইউসুফী, কবি কামরুল হাসান বাদল, কবি শ. ম. বখতিয়ার, কথাসাহিত্যিক আজাদ বুলবুল, কবি নাজিমুদ্দীন শ্যামল, ইউএনডিপি প্রতিনিধি ড. আসমা আব্বাসী, কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন, কবি কমল কৃষ্ণ ব্যাপারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসহাক, কবি মো. বেলাল উদ্দিন, কবি আ. ন. ম. ইলিয়াছ, কবি ফারুক জাহাঙ্গীর, কবি স্বপন কুমার বড়ুয়া, সংগঠক চন্দন কুমার চৌধুরী, কবি ও প্রাবন্ধিক নাজমুল টিটো, কবি নিবেদিতা বড়ুয়া, কবি মার্জিয়া খানম সিদ্দিকা, কবি কাজী নাজরিন, কবি সোমা মুৎসুদ্দী ও সংগঠক মেজবাহ উদ্দিন লিটন। পরে মাসিক আন্দরকিল্লার নভেম্বর সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘আকভান’ রূপ নিয়েছে নিম্নচাপে, ৪ সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে মৃত্যু ৫০০ ছাড়াল