মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ‘পূর্ণাঙ্গভাবে’ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। গতকাল সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হওয়ার তথ্য দিয়েছিল মন্ত্রণালয়। তাহলে নতুন করে সোমবার থেকে কী কারণে মেডিকেল পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হল, সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এর আগে ঘোষণা দিলেও কী কারণে তা শুরু হয়নি তা স্পষ্ট নয়। তবে, আজ (গতকাল) থেকে পূর্ণাঙ্গভাবে মেডিকেল পরীক্ষা শুরু হয়েছে। মালয়েশিয়ার কর্মী নিয়োগের প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এই পরীক্ষা করানো যাবে।

পূর্ববর্তী নিবন্ধস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় : হাই কোর্ট
পরবর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত