মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা প্রদান

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে শিক্ষা সামগ্রী ও চিকিৎসা সহযোগিতা প্রদান করা হয়েছে। ক্লাবের সি. সহ–সভাপতি মো. আলমগীর ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও আমানউল্লাহ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম জুয়েল।

বক্তব্য রাখেন পরিষদের সভাপতি কাজী নূর হোসেন দুলাল, ক্লাবের সহ–সভাপতি ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন ভুইয়া, সংগঠনিক সম্পাদক আরাফাত আমজাদী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান রানা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, অর্থ সম্পাদক সায়মন আহমেদ শাহেদ, সহ আব্দুল হামিদ জনি, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম মারুফ, নির্বাহী সদস্য মো. মাকসুদ এবং সদস্য মিনহাজ মাসুম, মো. ইমন, মো সোহেল, কবির আহম্মেদ, শহিদ, অনিক, ওয়াহিদ, মান্না। মোট ৬০ জনকে শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। ১১ জন ছাত্রকে স্কুলে ভর্তির জন্য নগদ অর্থ এবং চিকিৎসা সহযোগিতা বাবদ ২১ জনকে অর্থ সহায়তা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহ এলাকায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখানখানাবাদে সিপিপির দুর্যোগ মহড়ার পুরস্কার বিতরণ