মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার সাধারণ সভা

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সৈয়দ কোম্পানি শাখার ব্যবস্থাপনায় বার্ষিক সাধারণ সভা, ঈদ পুনর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন গত ২০ এপ্রিল বাদ মাগরিব হাজী শেখ আশরাফ আলী বাড়ীস্থ মাদরাসাশাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (.) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সৈয়দ কোম্পানি শাখার সভাপতি এসএম মইনুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এসএম মনসুর, এসএম জাকারিয়া। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হাটহাজারী জোনের সমন্বয়ক মুহাম্মদ হাবিবুল ইসলাম।

পরবর্তীতে সর্বসম্মতিক্রমে এসএম মইনুল হোসেন সভাপতি, মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদার সাধারণ সম্পাদক, শেখ মুহাম্মদ হাসান উদ্দিন অর্থ সম্পাদক, এম আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ সাবের হোসেন রেজভীকে প্রচার সম্পাদক করে ২০২৬২৭ সেশনের জন্য কার্যকরি পরিষদ গঠন করা হয়। মাওলা হুজুর সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারী (মজিআ) এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের দিকনির্দেশনা নবগঠিত কার্যকরি পরিষদ যথাযথ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গণশুনানি
পরবর্তী নিবন্ধপাঠানটুলি হবে নগরীর আধুনিক ক্লিন-গ্রীন ও নিরাপদ এলাকা