মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সংলাপ

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর জোনএর আওতাধীন সকল শাখা কমিটির অংশগ্রহণে সাংগঠনিক সংলাপ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর বিবিরহাটে সংগঠনের খানকা শরীফে জোনএর সাংগঠনিক সমন্বয়কারী শামসুল ইসলামের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এবং কেন্দ্রীয় সদস্য মো. আলী, কাজী শফিউল আলম নিজাম, নিজাম উদ্দিন, মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জান আশরাফ ও ফজলুল হক ফজু। চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে বদিউর রহমান, এস এম জাবেদ হোসেন, মেজবাহ উদ্দিন, ওমর ফারুক, আক্তার মিঞা, শফিকুল ইসলাম, কামাল উদ্দিন, ফোরকান, মাসুদ, সাজ্জাদ হোসেন ও অ্যাডভোকেট কুতুব আহমদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ছয় মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল বসতঘর