মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের প্রতিযোগিতা ২৪ আগস্ট

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

বিশ্বনবীর (.) ধরাধামে শুভাগমন উপলক্ষে পবিত্র ১০ রবিউল আউয়াল মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের আয়োজন ও ব্যবস্থাপনায় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২৪ আগস্ট সকাল সাড়ে ৮টায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ হাসনাইনে অনুষ্ঠিত হবে। ক্বিরাত, হামদে বারী তা’আলা, নাতে রাসুল (.) ও গজল/শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী বিষয়ের উপর বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবিদ, লেখক ও গবেষকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বিভিন্ন দায়রা ও আঞ্চলিক শাখার সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতা সফল করতে মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপ দরবার শরীফে সেমিনার আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৫ সেপ্টেম্বর