মহেশখালীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধান আসামি গ্রেপ্তার, বাকিরা পলাতক

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩০ পূর্বাহ্ণ

মহেশখালীতে চুরির অভিযোগে মোহাম্মদ ফয়সাল (২৮) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে রিফাত মোহাম্মদ তকিকে যিনি এরই মধ্যে গ্রেপ্তার আছেন। দুই নম্বর আসামি করা হয়েছে তার পিতা মাওলানা কেফায়েত উল্লাহকে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুস সুলতান জানান, ফয়সাল হত্যার ঘটনায় রিফাতকে এক নম্বর ও তার বাবা মাওলানা কেফায়েত উল্লাহকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এক নম্বর আসামি গ্রেপ্তার আছে, বাকিরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের পশ্চিমে পূর্ব ফকিরাঘোনা এলাকায় চুরির অপবাদ দিয়ে নুরুল আলম প্রকাশ বাদশার পুত্র ফয়সালকে খুঁটির সঙ্গে বেঁধে তার পিঠের ওপর ইট রেখে মারধর করে হত্যা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন
পরবর্তী নিবন্ধভেলায় ঝিনুক-কোরাল চাষ