মহেশখালীতে মাদকসেবী যুবককে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত সাড়ে ৯টায় কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, অভিযান পরিচালনাকালে মেহেদী হাসান (২৬) নামে এক যুবককে ৪ পিস ইয়াবা সেবনরত অবস্থায় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড এবং ১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার।












