মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ৬০টি ম্যাচ সম্পন্ন

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আরো ৬০টি ম্যাচ সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসাইন মটরসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সিজেকেএস জিমনেসিয়ামে ৬০টি খেলা শেষ হয়। এতে বিভিন্ন ইভেন্টে ৩০ দল বিজয়ী হয়ে পরবর্তী রাউন্ডে যায়। দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান গোলাম রুহুল কুদ্দুস, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) সিএমপি, সংস্থার সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, অ্যাড হক কমিটির সদস্য সেকান্দর কবির, মাহবুবুল উল আলম মুকুল,স্পন্সর প্রতিষ্ঠানে হোসেন মটরস ও হোসেন স্প্রিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান সহ সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে চিটাগাং ক্লাব ব্লু দল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-২০ ক্রিকেট লিগে রাইয়ান স্পোর্টস চ্যাম্পিয়ন