গেল সপ্তাহে মরক্কো থেকে শত শত অভিবাসনপ্রত্যাশী উত্তর আফ্রিকায় স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতায় প্রবেশ করেছে। ঝুঁকি নিয়ে পাড়ি দেওয়ার সময় ডুবে গেছেন অন্তত ১৮ জন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের আগমনে সেউতার আশ্রয়কেন্দ্র ও প্রশাসনিক সক্ষমতার ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, সেউতার আঞ্চলিক সরকারের প্রধান জুয়ান জেসুস ভিভাস স্পেন সরকারকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। খবর বিডিনিউজের। পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে–মারলাস্কার সেউতা সফরের কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক অভিবাসনপ্রত্যাশী সাঁতরে কিংবা ইনফ্লেটেবল রিংসহ ভাসমান সরঞ্জাম ব্যবহার করে সেউতার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ সীমান্তঘেরা একটি প্রবেশপথ দিয়ে দৌড়ে ভেতরে ঢুকে পড়ছেন। উত্তর আফ্রিকার মরক্কো উপকূলে অবস্থিত সেউতা স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। জিব্রাল্টার প্রণালির ওপারে এ এলাকা ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে স্পেনের সুপ্রিম কোর্ট রায় দেয়, সেউতা বা মেলিলায় পৌঁছানোর চেষ্টা করার সময় সমুদ্রে আটক হওয়া অভিবাসনপ্রত্যাশীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। সাঁতরে কতজন লোক সেউতায় গিয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া সাঁতরে কতজন লোক সেউতায় গিয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে।












