মধুর মায়ের হাসি

লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

মাগো তুমি বুকের ভেতর

ভালোবাসার ছবি

তোমার সাথে গল্প কথায়

দুঃখ ভুলি সবি।

তোমার ছোঁয়ায় সুখ খুঁজে পাই

স্বপন রাশি রাশি

তোমার মায়ায় পরান জুড়াই

মধুর মায়ের হাসি।

মায়ের মতন কে আছে আর

দেবে বুকে ঠাঁই

হৃদয় জুড়ে আঁকা থাকে

মায়ের ছবিটাই।

পূর্ববর্তী নিবন্ধআপন জীবন
পরবর্তী নিবন্ধখরতাপে ক্লান্ত মন