মদন মোহন মালাকার

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সদস্য নিপু মালাকারের পিতা মদন মোহন মালাকার (৭৫) গত ২৫ নভেম্বর রাতে বার্ধক্যজনিত রোগে চমেক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগীব মজুমদার দোলন, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, রিমন কান্তি মুহুরী,সহ অধ্যাপক শিপুল দে, হরিপদ চৌধুরী বাবুল, কেশব বড়ুয়া, অশোক কুমার নাথ, উজ্জ্বল দত্ত, অ্যাডভোকেট জনি কান্তি দে, রাসেল নন্দী, প্রবীর চক্রবর্তী, অধ্যাপক বাবুল দেব, অশ্রু চৌধুরী, ড. শ্রীরাম আচার্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গোয়ালঘরের তালা ভেঙে গাভী চুরি