মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা

নৃত্য-সঙ্গীতের মেলবন্ধনে নারীর আত্মমর্যাদা ও স্বাতন্ত্র্যের গল্প

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

অভ্যুদয় সংগীত অঙ্গনের পরিবেশনায় মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনা, নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের সমন্বয়ে নির্মিত এই নৃত্যনাট্যে ফুটে উঠেছে আত্মপরিচয়, আত্মমর্যাদা, ভালোবাসা এবং নারীর নিজস্ব সত্তার অনন্য প্রকাশ। গতকাল শুক্রবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অভ্যুদয় সংগীত অঙ্গনের ৯ম প্রযোজনা হিসেবে প্রথম প্রদর্শনী বিকেল ৫টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয়।

প্রযোজনাটির নির্দেশনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায় এবং নৃত্য পরিচালনায় প্রিয়াংকা বড়ুয়া। প্রযোজনাটিতে চিত্রাঙ্গদা চরিত্রে সঙ্গীতে কুরূপা আদৃতা রুদ্র এবং সুরূপা প্রাচী সেন ও উর্বশী রুদ্র অভিনয় ও পরিবেশনায় অংশ নেন। অর্জুন চরিত্রে এলড্রিন ক্রাউলী এবং মদন চরিত্রে যীশু কুমার নাথের অভিনয় ছিল মনে রাখার মতো। সখী ও গ্রামবাসীর বিভিন্ন চরিত্রে শর্মিলা, ডালিয়া, পান্না, মুন্নী, বনি, প্রিয়ন্তী, ঐশী ও অমিতা দারুণ সহযোগিতা করেছেন। প্রযোজনাটির যন্ত্রানুষঙ্গে ছিলেন কিবোর্ডে রিপন শীল, তবলায় সানি দে, বেহালায় শ্যামল দাশ ও রিকি বসাক, অক্টোপ্যাডে নন্দন নন্দী, বাঁশিতে ক্যউপ মারমা এবং মন্দিরায় মো. ফারুক। নৃত্য পরিবেশনায় চিত্রাঙ্গদা চরিত্রে কুরূপা সূচনা বসাক, সুরূপা প্রিয়াংকা বড়ুয়া, অর্জুন চরিত্রে অন্তর দে এবং মদন চরিত্রে অত্রি ভট্টাচার্য্য অংশ নিয়ে দর্শকের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন। বিভিন্ন চরিত্রে আরও ছিলেন ঐশী, জয়া, পুনম, সেঁজুতি, প্রাপ্তি, শান্তশ্রী প্রমুখ। নৃত্য পরিবেশনায় সহযোগিতা করেন নৃত্যরূপ একাডেমি। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের মঞ্চভাবনায় ছিলেন সুকান্ত চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা প্রদ্যোৎ মজুমদার। আলোক বিন্যাসে অনির্বাণ ভট্টাচার্য্য ও বিশ্বজিৎ দাশগুপ্ত এপি, পোস্টার ও প্রকাশনায় অনিকেত ভট্টাচার্য্য, মুখোশ নির্মাণে বিশ্বজিৎ দাশগুপ্ত এপি এবং মঞ্চ নির্মাণে আব্দুল মালেক ও নবী মিয়া। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল
পরবর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান