ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে চসিক। চসিকের উদ্যোগে নগরীর বায়েজিদ থানাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ নগর চত্বরে মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ চাল বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ এরশাদ। প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ–সভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান অতিথি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উপস্থিত ছিলেন আবু মুছা, আবদুল বাতেন, কামরুল ইসলাম, আকবর হোসেন, রহুল আমীন, মোহাম্মদ হক বাবুল প্রমুখ। শেষে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












