ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও স্থগিতই থাকছে সিন্ধু পানিচুক্তি

রয়টার্সের প্রতিবেদন

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতির ঘোষণা দিলেও সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিতই থাকছে। চারটি সরকারি সূত্রের বরাতে এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৬০ সালের এই চুক্তি সিন্ধু নদী এবং এর উপনদীগুলোর পানিবণ্টন নিয়ন্ত্রণ করে, যা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভিত্তি হিসেবে দীর্ঘদিন ধরে বহাল ছিল। তবে কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর গত মাসে ভারত একতরফাভাবে চুক্তি থেকে সরে আসে।

শনিবার ভারত ও পাকিস্তান সামরিক দফতরের শীর্ষ কর্মকর্তারা এক আলোচনায় সমুদ্র, আকাশ ও স্থলপথে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হলেও এই পুরোনো পানিচুক্তি পুনর্বহাল হচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সর্বপ্রথম ভারত–পাকিস্তানের মধ্যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী নিবন্ধউস্তাদ নীরদ বরণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধ৫০ বছরে এই প্রথম চাঁদের নমুনা ধার এল যুক্তরাজ্যে